250

Mukhosh Lyrics (“মুখোশ” বাংলা লিরিক্স)

 

Mukhosh Lyrics (“মুখোশ” বাংলা লিরিক্স) 

Mukhosh Lyrics (“মুখোশ” বাংলা লিরিক্স)

SingerShayan

তোমাকে যেমন ভাবছে সবাই
আসলে কি তুমি তাই
আমি তো আমার মুখোমুখি
হলে দারুণ লজ্জা পাই
এই যে তোমার স্বচ্ছ দুচোখ
সবেতেই সাবলীল
অন্তরে আর বাহিরে তোমার
আদৌ কি আছে মিল
আমার কিন্তু অগণিত পাপ
যত্নে লুকিয়ে রাখা
আমার কিন্তু অগণিত পাপ
যত্নে লুকিয়ে রাখা
অথচ দেখেছো মুখখানা
কত পবিত্রতায় মাখা
অথচ দেখেছো মুখখানা
কত পবিত্রতায় মাখা
হাসিতে তোমার সঞ্চিত
আজ যতখানি সরলতা
হাসিতে তোমার সঞ্চিত
আজ যতখানি সরলতা
মুখের বুলিতে বিদ্রোহ
আর সোচ্চার মানবতা
মুখের বুলিতে বিদ্রোহ
আর সোচ্চার মানবতা
যা কিছু মহান সুন্দর
তুমি রপ্ত করেছো বেশ
যা কিছু মহান সুন্দর
তুমি রপ্ত করেছো বেশ
তোমার মাঝেই শত সুন্দর করে যেন সমাবেশ
তোমার মাঝেই শত সুন্দর করে যেন সমাবেশ
কত সাধনায় মিথ্যে মুখোশে মুগ্ধ করেছো বটে
কানে কানে তবু ও গোপন
কথাটি বলে যাই অকপটে
বন্ধু আমাকে বানাতে
কিন্তু পারনি আহাম্মক
মনের ভেতর দেখেছি তোমার
লোভী চকচকে চোখ
তোমাকে চিনেছি কেননা
জানো তো রতনে রতন চিনে
তোমাকে চিনেছি কেননা
জানো তো রতনে রতন চিনে
আমি ও নষ্ট ঘুণাক্ষরেও
বুঝবে না দেখে শুনে
আমি ও নষ্ট ঘুণাক্ষরেও
বুঝবে না দেখে শুনে
যত সাধনায় মুগ্ধ করেছি মানুষের অন্তর
যত সাধনায় মুগ্ধ করেছি মানুষের অন্তর
হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি থাকতো সে সুন্দর
হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি থাকতো সে সুন্দর
নিজেকে তখন মুগ্ধ চোখেই দেখতাম অবিরত
নিজেকে তখন মুগ্ধ চোখেই দেখতাম অবিরত
তোমার আমার হৃদয় হতো না মাকাল ফলের মত
তোমার আমার হৃদয় হতো না মাকাল ফলের মত
হিসেবের ভুল তোমার আমার মুখোশটা খুলে দিলে
ধরা পরে যাওয়া থতমত মন লজ্জিত ঢোক গিলে
তাকালে যখন তোমার দুচোখে সরাসরি সোজাসুজি
বন্ধু তোমার বিন্দুমাত্র লজ্জা করেনি বুঝি
নিজেকে করেছো আড়াল মানুষ
ঘেন্না করে না যেন
নিজেকে করেছো আড়াল মানুষ
ঘেন্না করে না যেন
বন্ধু তোমার নিজেকে কখনো ঘেন্না করেনি কেন
বন্ধু তোমার নিজেকে কখনো ঘেন্না করেনি কেন
বন্ধু তোমার নিজেকে কখনো ঘেন্না করেনি কেন
বন্ধু তোমার নিজেকে কখনো ঘেন্না করেনি কেন



No comments:

Post a Comment