Loke Bole Bole Re Lyrics - লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার - Koushik O Nagar Sankirtan
Loke Bole Bole Re - Koushik O Nagar Sankirtan Lyrics
| Singer | Salim Choudhury |
| Music | Noizzone By Koushik Chakraborty |
| Song Writer | Hason Raja |
লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর,
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।
এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধ,
কোথায় নিয়া রাখবো আল্লায়
তাই ভাবিয়া কান্দে।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন,
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।
লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার।

No comments:
Post a Comment