Bullet Kingba Kobita Lyrics (বুলেট কিংবা কবিতা বাংলা লিরিক্স)

| Singer | Tanzid Tuhin |
| Song Writer | Ziaur Rahman Zia |
নিয়ন আলোর রাজপথে
টিএসসি'র মোড়ে, চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি
অজস্র কবিতায় আর গানে
জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়
শত শত কবি এমনি এক টিএসসি'র মোড়ে
প্রতি রাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে
অন্ধকারে
দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল
ক্লান্ত করুণ চোখে
স্লোগান স্লোগান আর মিছিলের নগরে
টিএসসি'র নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়
কবি আর কবিতার খুন হওয়া আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্নমালা
যদি আলোর মিছিল হয়ে যায়
টিএসসি'র মোড়ে রাতের রাজপথ
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মৃত কবিদের কবিতার আসরে ছবি হয়ে থাকে না রাতের রাজপথ
পল্টন ময়দান, টিএসসি'র মোড়
জনসমাবেশ আর বিশাল অবরোধ
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিএ হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
নিয়ন আলোর রাজপথে
টিএসসি'র মোড়ে, চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি
অজস্র কবিতায় আর গানে
জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়
No comments:
Post a Comment