Bhashiye Debo Tore Lyrics (ভাসিয়ে দেবো তোরে বাংলা লিরিক্স)
| Singer | Shayan |
| Song Writer | Shayan |
ভাসিয়ে দেবো তোরে
আমার প্রাণের বন্ধু ওরে
ভেসে ভেসে যা চলে যা
অচীন দেশান্তরে
তোর যাবারই আয়োজনে
বইলো চোখের নদী
নদী আমার ফুরিয়ে আসে
তোর বাড়েনা গতি
সাধ মিটেছে ভালোবাসার
চাই না তোকে আর
বন্ধু আমার জীবনখানা
ভীষণ লাগে ভার
বন্ধু আমার ব্যথার কাছে
প্রেম মেনেছে হার
রাখতে ধরে চাই না তোরে
তুই তো আমায় ছাড়
ঘোর কেটেছে ভালোবাসার
ফুরিয়েছে সব দাবী
চোখের দু’কোণ বুকের উঠোন
ছেড়ে কবে যাবি
ঢের খেলেছে আমায় নিয়ে
তোর স্মৃতি তোর আশা
আমার চোখের শ্রাবণ বেয়ে
বিদায়ী নাও ভাসা।।

No comments:
Post a Comment