Amar Moto Eto Sukhi Noyto Karo Jibon Lyrics ( আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন বাংলা লিরিক্স )

| Singer | Khalid Hassan Milu |
| Music | Alauddin Ali |
| Song Writer | Mohammad Rafiquzzaman |
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন,
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন,
ঝরালো মায়ার বাঁধন।
No comments:
Post a Comment